সিলেট প্রতিনিধি
আপডেট: ২০:১৭, ২৬ সেপ্টেম্বর ২০২০
এমসি কলেজে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তদন্ত কমিটি
ফাইল ছবি
সিলেটের এমসি কলেজের ছাত্রবাসে স্বামীকে আটকে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। শনিবার বিকেলে কলেজের অধ্যক্ষ সালেহ উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানান।
আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে অধ্যক্ষ বরাবর প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির সদস্যরা হলেন- কলেজের গণিত বিভাগের প্রধান অধ্যাপক আনোয়ার হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জীবন কৃষ্ণ আচার্য্য ও একই বিভাগের সহযোগী অধ্যাপক জামাল উদ্দিন।
এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর সালেহ আহমদ বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার শিববাড়ির এক গৃহবধূ স্বামীকে সঙ্গে নিয়ে এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে আসেন। এ সময় ছাত্রলীগকর্মী এম. সাইফুর রহমান ও শাহ মাহবুবুর রহমান রনির নেতৃত্বে তাদেরকে পাশের কলেজ ছাত্রাবাসে তুলে নিয়ে যায়। পরে সেখানে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে তারা। এ সময় ছাত্রলীগকর্মীরা ওই ভুক্তভোগীর স্বামীর প্রাইভেট কারও ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ এসে স্বামী-স্ত্রী ও তাদের প্রাইভেট কার উদ্ধার করে। পরে ধর্ষণের শিকার তরুণীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।
এই ঘটনায় শনিবার সকালে ধর্ষিত ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে শাহপরাণ থানায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩ জনকে আসামি মামলা করেন।
মামলার আসামিরা হলেন- এম. সাইফুর রহমান (২৮), শাহ মাহবুবুর রহমান রনি (২৫), তারেক (২৮), অর্জুন লঙ্কর (২৫), রবিউল ইসলাম (২৫) ও মাহফুজুর রহমান (২৫)। এদের সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আসামিদের মধ্যে তারেক ও রবিউল বহিরাগত, বাকিরা এমসি কলেজের ছাত্র। ধর্ষণের ঘটনার পর এখনো পর্যন্ত কোনো আসামিকে আটক করতে পারেনি পুলিশ।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























