সিলেট প্রতিনিধি
আপডেট: ১৯:৪৮, ২৬ সেপ্টেম্বর ২০২০
এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই নিরাপত্তাকর্মী বরখাস্ত
সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় কলেজের দুই নিরাপত্তাকর্মীকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) তাদেরকে বরখাস্ত করা হয়।
বরখাস্তকৃতরা হলেন- রাসেল মিয়া ও সবুজ আহমদ। তারা সকলেই মাস্টার রোলে নিয়োগপ্রাপ্ত ছিলেন। এছাড়া ওই মামলার আসামি মাহফুজুর রহমানের সিট বাতিল করা হয়েছে।
এমসি কলেজের অধ্যক্ষ সালেহ আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, গতকালের ধর্ষণের ঘটনায় নিরাপত্তাকর্মীদের গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাদেরকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া মাহফুজুর রহমান অভিযুক্ত হওয়ায় তার সিট বাতিল করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাকেও স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার শিববাড়ির এক তরুণী স্বামীকে সাথে নিয়ে এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে আসে। এসময় ছাত্রলীগকর্মী এম. সাইফুর রহমান ও শাহ মাহবুবুর রহমান রনির নেতৃত্বে স্বামী ও স্ত্রীকে পার্শ্ববর্তী কলেজ ছাত্রাবাসে তুলে নিয়ে যায়। পরে সেখানে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন করে তারা। এসময় ছাত্রলীগকর্মীরা ওই তরুণীর স্বামীর প্রাইভেট কারও ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ এসে স্বামী-স্ত্রী ও তাদের প্রাইভেট কার উদ্ধার করে। পরে ধর্ষনের শিকার তরুণীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।
এই ঘটনায় শনিবার সকালে ধর্ষিত ওই তরুণীর স্বামী বাদি হয়ে শাহপরাণ থানায় ৬ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৩ জনকে আসামী মামলা করেছেন। মামলার আসামীরা হলেন-এম. সাইফুর রহমান (২৮), শাহ মাহবুবুর রহমান রনি (২৫), তারেক (২৮), অর্জুন লঙ্কর (২৫), রবিউল ইসলাম (২৫) ও মাহফুজুর রহমান (২৫) । এদের সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। আসামীদের মধ্যে তারেক ও রবিউল বহিরাগত আর বাকিরা এমসি কলেজের ছাত্র। ধর্ষনের ঘটনার পর এখনও পর্যন্ত কোনো আসামিকে আটক করতে পারেনি পুলিশ।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























