সিলেট প্রতিনিধি
এমসি কলেজে ধর্ষণের প্রতিবাদে ছাত্রলীগের মানববন্ধন
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগের কয়েকজন কর্মী কর্তৃক স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করছে সিলেট জেলা ও এমসি কলেজ শাখা ছাত্রলীগ।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় এমসি কলেজ মূল ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকের আলাদা কোনো জাত নেই, ধর্ম নেই, রাজনীতি নেই, তার একটাই পরিচয় সে ধর্ষক। তাই জঘন্যতম এমন কর্মকাণ্ড যারা করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হোক। তাদেরকে শাস্তি প্রদানের মাধ্যমে কলঙ্কিত এ অধ্যায় থেকে সিলেটের মানুষকে মুক্ত করা হোক।
এসময় মানববন্ধনে উপস্থিত নেতা-কর্মীরা বিভিন্নরকম প্রতিবাদী বাক্য লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন সিলেট জেলা ও এমসি কলেজ শাখার বর্তমান ও সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























