ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৫, ২৮ সেপ্টেম্বর ২০২০

এমসি কলেজে গণধর্ষণ

আদালতে নিজেদের নির্দোষ দাবি সাইফুর-অর্জুনের

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণকাণ্ডে আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছেন মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা সাইফুর রহমান ও অর্জুন লস্কর।

সোমবার দুপুর ১২টার দিকে এই দুই আসামিকে সিলেটমহানগর হাকিম দ্বিতীয় আদালতে হাজির করা হয়। তবে তাদের পক্ষে কোনো আইনজীবী ছিল না।

এসময় বিচারক সাইফুর রহমানের আদালতে গণধর্ষণ মামলার আসামি সাইফুর ও অর্জুন ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেন।

তারা বলেন, ‘আমরা অপরাধের সঙ্গে জড়িত নই। রাজন ও আইনুল ও তারেক ওই গৃহবধূকে ধর্ষণ করেছে।’

গণধর্ষণের ঘটনায় শনিবার সকালে নির্যাতনের শিকার গৃহবধূর স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় ছাত্রলীগ কর্মী সাইফুর রহমানকে প্রধান আসামি করে তারেক, অর্জুন, রনি, মাসুম ও রবিউলের নাম উল্লেখ করেন। তবে রাজন ও আইনুল এজাহারভুক্ত আসামি নন।

এর মধ্যে রাজনকে অজ্ঞাত আসামি হিসেবে এবং তাকে সহায়তা করায় আইনুলকে রোববার রাতে ফেঞ্চুগঞ্জের কচুয়া নয়াটিলা এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব-৯ এর একটি দল। এখন পর্যন্ত মাসুম ও তারেককে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

গত শুক্রবার এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। রাত সাড়ে ৮টার দিকে স্বামীর কাছ থেকে ওই গৃহবধূকে জোর করে তুলে নিয়ে ছাত্রাবাসে ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কলেজের সামনে তার স্বামীকে আটকে রাখে দুজন।

এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেছেন। মামলায় ছাত্রলীগের ৬ নেতাকর্মীসহ অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করা হয়।

এ পর্যন্ত এজাহারভুক্ত চার আসামিসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এখনও পলাতক রয়েছেন মামলার এজাহারভুক্ত আসামি মাহফুজুর রহমান মাসুম (২৫) ও তারেকুল ইসলাম তারেক (২৮)। তাদের গ্রেফতারে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়