সিলেট প্রতিনিধি
আপডেট: ২১:৩৫, ২৮ সেপ্টেম্বর ২০২০
এমসি কলেজে ধর্ষণ: আদালতে আসামিপক্ষে দাঁড়াননি কোনো আইনজীবী
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিদের পক্ষে আদালতে দাঁড়াননি কোনো আইনজীবী। সোমবার সকালে মামলার প্রধান আসামি সাইফুর রহমান এবং আরেক আসামি অর্জুন লস্কর এবং দুপুরে রবিউ ইসলামকে সিলেট মহানগর হাকিম-২ আদালতে হাজির করা হলে আসামিপক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি।
আদালত সূত্রে জানা যায়, আদালতে রাষ্ট্রপক্ষ তাদের বক্তব্য প্রদান করে এবং আসামিরা নিজেরাই আত্মপক্ষ সমর্থন করেন। তিন আসামিই আদালতে নিজেদের নির্দোষ দাবি করে বলে জানা গেছে।
পরে মামলার তদন্ত কর্মকর্তা শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিলেট আদালতের আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন বলেন, ‘এটি একটি জঘন্যতম কর্মকাণ্ড যা সমাজের মানুষকে নাড়া দিয়েছে এবং সমাজের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আর তাই ব্যক্তিগত নৈতিক অবস্থান থেকেই কোনো আইনজীবী আসামিপক্ষে দাঁড়াননি এবং তাদের জামিনে কেউ আবেদন করেননি।’
এ বিষয়ে জানতে চাইলে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজ বলেন, ‘আইনজীবীদের এ সিদ্ধান্ত ব্যক্তিগত। ঘৃণা প্রকাশের জন্যেই স্বপ্রণোদিত হয়েই কোনো আইনজীবী আসামিপক্ষে মামলা পরিচালনা করতে যাননি।’ এখন পর্যন্ত সিলেট জেলা আইনজীবী সমিতি আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত নেয়নি জানিয়ে তিনি বলেন, ‘যেহেতু আইনি সুবিধা মানুষের সাংবিধানিক অধিকার, তাই আইনজীবী সমিতি আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষে না থাকার সিদ্ধান্ত নিতে পারে না।’ ‘
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























