ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৩, ২৯ সেপ্টেম্বর ২০২০

সিলেটে ধর্ষকদের শাস্তি দাবিতে যুবদলের মানববন্ধন 

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট মহানগর যুবদল মানববন্ধন কর্মসূচি পালন করেছে। 

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক লোকমান আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাফরান আহমদ, যুবদল নেতা মতিউর রহমান শিমুল, নাজিম উদ্দিন, আলী আকবর রাজন, আলাল আহমদ, রাজন আহমদ, রাসেল তালুকদার, জাকির হাজারী, আতিক আহমদ, আব্দুল গণি সুমন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ঘৃণ্য এসব অপরাধীদের দ্রুত বিচারের মাধ্যমে সিলেটবাসীকে কলঙ্কমুক্ত করতে হবে, যাতে এই ধরণের ঘৃণ্য অপরাধ আর কেউ করতে না পারে। নেতৃবৃন্দ দ্রুত বিচারের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলের প্রতি জোর দাবি জানান।

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়