সিলেট প্রতিনিধি
আপডেট: ১৬:০৭, ৩০ সেপ্টেম্বর ২০২০
এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ
ধর্ষণের ঘটনার সাথে আমি জড়িত নই: আদালতে মাসুম
সংগৃহীত
সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে নববধূ ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত ছয় নম্বর আসামি মাহফুজুর রহমান মাসুমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
তবে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন মাহফুজ। তিনি ঘটনাস্থলে উপস্থিত থাকলেও এ ঘটনায় জড়িত নন বলে আদালতে দাবি করেছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবুল কাশেমে তার এই রিমান্ড মঞ্জুর করেন।
শুনানিকালে রাষ্ট্রপক্ষের সহয়তাকারি আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন জানান, ''নিজেকে নির্দোষ দাবি করে মাহফুজ আদালতকে বলেছেন- 'ফোনে খবর পেয়ে পেয়ে মোটর সাইকেল নিয়ে আমি ছাত্রাবাসে গিয়েছিলাম। তবে ধর্ষণের ঘটনার সাথে আমি জড়িত নই।''
লিটন বলেন, মাহফুজ নিজের পক্ষে সাফাই গাওয়া শুরু করলে আদালত তাকে থামিয়ে দেন। এরপর ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত শুক্রবার বিকালে এমসি কলেজে বেড়াতে গিয়েছিলেন সিলেটের দক্ষিণ সুরমার এক দম্পতি। এ সময় কলেজ ক্যাম্পাস থেকে ৫-৬ জন যুবক জোরপূর্বক কলেজের ছাত্রাবাসে নিয়ে যায় দম্পতিকে। সেখানে একটি কক্ষে স্বামীকে আটকে রেখে ১৯ বছরের গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ করে তারা।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























