ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৪, ১ অক্টোবর ২০২০

সুরমা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সিলেটের কানাইঘাটে সুরমা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কানাইঘাট পূর্ব বাজার (খেয়াঘাট) এলাকায় সুরমা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

কানাইঘাট থানার সাব ইন্সপেক্টর (এসআই) স্বপন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি সুরমা নদীতে দেখতে পেয়ে কানাইঘাট থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়