সিলেট প্রতিনিধি
২১শ’ কোটি টাকা ব্যয়ে পাল্টে যাচ্ছে ওসমানী বিমানবন্দরের চিত্র
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২১শ’ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন শুরু হয়েছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে যাত্রী ধারণ ক্ষমতা ৬ লাখ থেকে ২০ লাখে উন্নীত হবে। বদলে যাবে এ বিমানবন্দরের চিত্র।
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়নের কাজ করছে চীনের বেইজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপ (বিইউসিজি)। এ প্রকল্পের মধ্য দিয়ে চালু হতে যাচ্ছে বিস্ফোরক দ্রব্য শনাক্তকরণ ব্যবস্থা। এতে লেভেল ফাইভ সিকিউরিটি সিস্টেমের আওতায় আসবে ওসমানী বিমানবন্দর।
প্রকল্প সূত্রে জানা গেছে, এমএজি ওসমানী বিমানবন্দরের আধুনিকায়ন হলে আন্তর্জাতিক মানের বিমানবন্দরের সব সুবিধা পাবে সিলেটবাসী। এ প্রকল্পের মাধ্যমে ওসমানী বিমানবন্দরে একটি অত্যাধুনিক টার্মিনাল ভবন, একটি কার্গো ভবন, আধুনিক এটিসি টাওয়ার, ট্যাক্সিওয়ে, আধুনিক ফায়ার স্টেশন স্থাপন করা হবে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়নের ব্লু-প্রিন্ট
এছাড়া প্রকল্পের আওতায় বিমানবন্দরে নতুন বোর্ডিং ব্রিজ, ব্যাগেজ হ্যান্ডেলিং সিস্টেম, ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে সিস্টেম, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য পৃথক সাবস্টেশন, অত্যাধুনিক ফায়ার ফাইটিং সিস্টেম, সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম, বিশ্বমানের ইডিএস সিস্টেম, লিফট এস্কেলেটর, অত্যাধুনিক সিসি ক্যামেরা সার্ভেইল্যান্স সিস্টেম, জেট-১ জ্বালানি সরবরাহের জন্য অত্যাধুনিক ফুয়েল হাইড্রেন্ট সিস্টেম, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ও পয়োনিষ্কাশন ব্যবস্থা, ভয়েস কন্ট্রোল কমিউনিকেশন্স সিস্টেম ও ভয়েস রেকর্ডিং রাডার সিস্টেম স্থাপন করা হবে।
আরো জানা গেছে, ওসমানীতে থাকবে বিস্ফোরক শনাক্তকরণ ব্যবস্থা। কেউ বিস্ফোরক নিয়ে বিমানবন্দরে প্রবেশ করলেই ধরা পড়ে যাবে। আবার বিভিন্ন পণ্যের ভেতরে বিস্ফোরক বহন করলেও তা ধরা পরবে। এর মাধ্যমে লেভেল ফাইভ সিকিউরিটি সিস্টেমের আওতায় আসবে বিমানবন্দরটি। এছাড়া রাখা হবে বিশ্ব মানের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা।
বেবিচক কর্মকর্তারা জানান, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়ন কাজে মোট ব্যয় হবে ২ হাজার ১১৬ কোটি টাকা ব্যয়ে। এর ফলে বিমানবন্দরের যাত্রী ধারণ ক্ষমতা ৬ লাখ হতে ২০ লাখে উন্নীত হবে। চলতি বছরের এপ্রিলে বেইজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























