ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৪, ২ অক্টোবর ২০২০

গোলাপগঞ্জে মৃত গরু জবাই করে মাংস বিক্রি, বিক্রেতার কারদণ্ড 

সিলেটের গোলাপগঞ্জে মৃত গরু জবাই করে পঁচা মাংস বিক্রির অপরাধে ফয়ছল আহমদ নামে এক মাংস বিক্রেতাকে আটক করেছে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ শুক্রবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান এ দণ্ডাদেশ দেন। ফয়ছল উপজেলার উত্তর ঘোষগাঁও গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে কয়েছ মিয়ার মাংসের দোকানে মৃত গরু জবাই করে পঁচা মাংস বিক্রি করছিলেন। বিষয়টি জানতে পারে স্থানীয় লোকজন দোকান ঘেরাও করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পায়। পুলিশ পঁচা মাংসগুলো জব্দ করে এবং ফয়ছল আহমদকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্যালয়ের হাজির করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পঁচা মাংস বিক্রির অপরাধে ফয়ছল আহমদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান বিষয়টি নিশ্চত করে জানান, মৃত গরু জবাই করে পঁচা মাংস বিক্রির অপরাধে বিক্রেতাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। 

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়