সিলেট প্রতিনিধি
জকিগঞ্জে ৩৫ হাজার শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
সারা দেশের ন্যায় জকিগঞ্জে উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হবে। এ সময়ে উপজেলার ৩৫ হাজার ২৫৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সংক্রান্ত অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এমন তথ্য জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদীর সভাপতিত্বে আবাসিক মেডিকেল অফিসার এস এম আব্দুল আহাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার। বিশেষ অতিথি ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) পল্লব হোম দাস, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, পৌরসভার মেয়র মো. খলিল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, এনজিও কর্মী, সাংবাদিক, ইমামসহ নানা পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সমাজসেবা অফিসার বিনয় ভূষন দাস, সাংবাদিক আল মামুন, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি সেলিম আহমদ।
সভায় জানানো হয়- জকিগঞ্জে ২১৭টি কেন্দ্রের মাধ্যমে সাড়ে চারশ স্বেচ্ছাসেবীর মাধ্যমে ৬-১১ মাস বয়সী ৩.৭২০ জন শিশুকে ‘নীল রঙ্গের’ এবং ১২-৫৯ মাস বয়সী ৩১ হাজার ৫৩৯ জন শিশুকে ‘লাল রঙ্গের’ ১টি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ মাসের নীচের শিশু, অসুস্থ শিশু ও চারমাসের মধ্যে ভিটামিন এ খেয়েছে এমন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে না।
এছাড়া ভিটামিন এ ক্যাপসুল খেলে শিশুদের করোনাভাইরাসে আক্রান্ত হবার আশঙ্কা মুক্ত থাকবে বলে সভায় জানানো হয়।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























