ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২১, ৩ অক্টোবর ২০২০

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ

আদালতে জবানবন্দি দিচ্ছেন রাজন

রাজন

রাজন

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে তরুণী ধর্ষণের ঘটনায় জবানবন্দি দিচ্ছেন মামলার আসামি রাজন। শনিবার (৩ অক্টোবর) দুপুরে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জিয়াদুর রহমানের আদালতে ধর্ষণের ঘটনায় ১৬৪ ধারায় তিনি জবানবন্দি দিচ্ছেন।

দুপুরে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে তাদেরকে আদালত প্রাঙ্গণে হাজির করে শাহপরান থানা পুলিশ।

সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক সাইফুর রহমান ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক শারমিন খানম নীলার কাছে জবানবন্দি দিবেন রনি ও আইনুল।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) সিলেটের অতিরিক্ত, মুখ্য মহানগর হাকিম মো. জিয়াদুর রহমানের আদালতে সাইফুর রহমান ও অর্জুন লস্কর এবং সিলেট মহানগর হাকিম-২ সাইফুর রহমানের আদালতে রবিউল ইসলাম ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসামি তারেক ও মাহফুজের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়