ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২১, ৩ অক্টোবর ২০২০

সিলেটে ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

সিলেটে রাগিব হোসেন নিজু (১৮) নামে এক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ ওঠেছে,  বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর নগরীর দাঁড়িয়াপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।

গতকাল শুক্রবার (২ অক্টোবর) ওই কিশোরীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। 

অভিযুক্ত নিজু দাঁড়িয়াপাড়ায় এলাকার মেঘনা ১৪/বি বাসিন্দা আব্দুল কাইয়ুমের ছেলে। সে স্থানীয় ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা গেছে। 

জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই  কিশোরীকে ২৯ সেপ্টেম্বর বাসার ছাদে নিয়ে ধর্ষণ করে রাগিব হোসেন নিজু। ওই কিশোরী সদর উপজেলার ছালিয়া গ্রামের বাসিন্দা। সে খাসদবির এলাকার একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় শুক্রবার রাতে কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা নং-৩ দায়ের করেছেন।  

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিঞা বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ মামলার আসামীদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে। 

আইনিউজ/এজেএল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়