ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৬, ৩ অক্টোবর ২০২০

সাংবাদিকরা জাতির বিবেক : এমপি সামাদ

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের দর্পণ। জনমত সৃষ্টিতে সাংবাদিকরা কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে লেখনির মাধ্যমে বিশেষ কারও এজেন্ডা বাস্তবায়নের নাম সাংবাদিকতা নয়। 

ফেঞ্চুগঞ্জের উন্নয়ন ও অগ্রগতিতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করে তিনি আরও বলেন, করোনার শুরু থেকে জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে সঠিক তথ্য জানাতে মাঠে কাজ করেছেন গণমাধ্যম কর্মীরা।

তিনি মুজিববর্ষ উপলক্ষে শনিবার (৩ অক্টোবর) শনিবার সকালে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ফেঞ্চুগঞ্জ বাজারের সামাদ প্লাজা ও আকুল শাহ্ শপিং সিটিতে ডিজিটাল ঘড়ি স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের জন্য ১ লক্ষ টাকা অনুদান দেন। 

ফেঞ্চুগঞ্জ বাজারে আকুল শাহ্ শপিং সিটি প্রাঙ্গণে সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, লেখক, গবেষক ও ছড়াকার রিয়াজ উদ্দীন ইসকা।

প্রেসক্লাবের সদস্য দেলওয়ার হোসেন পাপ্পুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী মান্নান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ব্যবসায়ী আব্দুল হাই খসরু, শিক্ষক মো. শহিদুজ্জামান, আকুল শাহ্ শপিং সিটির চেয়ারম্যান রাসেল আহমদ শাহ্, ব্যবস্থাপনা পরিচালক মাসার আহমদ শাহ্। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা রাজু আহমেদ রাজা, আব্দুল আওয়াল কয়েস,আমিনুল জয়নাল,ব্যবসায়ী মনি ভৌমিক,কাবুল শাহ প্রমূখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষানবিশ সংবাদকর্মী ছামি হায়দার।  দুটি ডিজিটাল ঘড়ি স্থাপন করা হয়।

আইনিউজ/এজেএল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়