সিলেট প্রতিনিধি
আপডেট: ১৮:৩৭, ৩ অক্টোবর ২০২০
এমসি কলেজে তরুণীকে ধর্ষণ: দায় স্বীকার করলেন রাজন, রনি ও আইনুল
সিলেটের এমসি কলেজের হোস্টেলে তরুণীকে দল বেঁধে ধর্ষণে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছেন মামলার আসামি রাজন, আইনুল ও মাহবুবুর রহমান রনি।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জিয়াদুর রহমানের আদালতে রাজন, মহানগর হাকিম সাইফুর রহমানের আদালতে আইনুল ও মহানগর ম্যাজিস্ট্রেট শারমিন খানম নীলার আদালতে রণি দায় স্বীকার করে জবানবন্দি দেন।
জবানবন্দি তিন আমাসি ধর্ষণের জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, ৫ দিনের রিমান্ড শেষে আজ শনিবার পুলিশ তাদের আদালতে হাজির করে। এরপর আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার ইচ্ছা প্রকাশ করলে আদালত ১৬৪ ধারায় তিন আসামির জবাববন্দি লিপিবদ্ধ করেন।
এর আগে একই মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রধান আসামি সাইফুর রহমান, অর্জুন ও রবিউল।
এদিকে, মামলার অপর দুই আসামি তারেকুল ইসলাম তারেক ও মাহফুজুর রহমানকে শনিবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হাজির করে তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। তারা দুজনই ৫ দিনের রিমান্ডে রয়েছেন। রোববার তাদের আদালতে হাজির করা হতে পারে বলে জানা গেছে।
প্রসঙ্গত, গত শুক্রবার এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক তরুণী। রাত সাড়ে ৮টার দিকে স্বামীর কাছ থেকে ওই তরুণীকে জোর করে তুলে নিয়ে ছাত্রাবাসে ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কলেজের সামনে তার স্বামীকে বেঁধে রাখা হয়।
এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়।
মামলায় অভিযুক্তরা হলেন, এমসি কলেজ ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান, কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র শাহ মাহবুবুর রহমান রনি, মাহফুজুর রহমান মাছুম, অর্জুন লস্কর, বহিরাগত ছাত্রলীগ কর্মী রবিউল এবং তারেক আহমদ। মামলার অপর তিন আসামি অজ্ঞাত। এজাহারভূক্ত ছয় আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করে পাঁচদিন করে প্রত্যেককে রিমান্ডে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























