সিলেট প্রতিনিধি
গোলাপগঞ্জে পার্কে রাইড চড়তে গিয়ে নববধূর মৃত্যু
সিলেটের গোলাপগঞ্জে ড্রিমল্যান্ড পার্কে রাইড চড়তে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে মোনতাহা আক্তার সামিয়া (১৯) নামের এক লন্ডনী নববধূর মৃত্যু হয়েছে। শনিবার (০৩ আক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত মোনতাহা আক্তার সামিয়া বিয়ানীবাজার গোবিন্দশ্রী গ্রামের মোহাম্মদ রুহুল আলমের স্ত্রী। তার পৈত্রিক বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ এলাকায়। এক মাস আগে মায়ের সঙ্গে তিনি লন্ডন থেকে দেশে আসেন। এরপর রুহুল আলমের সঙ্গে বিয়ে হয় সামিয়ার।
স্বামী মো. রুহুল আলম জানান, শনিবার বিকেলে স্ত্রীকে নিয়ে ড্রিমল্যান্ড পার্কে বেড়াতে আসেন। এক পর্যায়ে ‘ডেঞ্জার হোন্ডার রাইড’ চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন সামিয়া। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই জনি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























