ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৪, ৪ অক্টোবর ২০২০

সিলেটে কিশোরীকে ধর্ষণ : অভিযুক্ত ছাত্রলীগ কর্মী নিজু আদালতে

সিলেটে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ছাত্রলীগ কর্মী রাকিবুল হোসেন নিজুকে আদালতে হাজির করা হয়েছে।

শনিবার তাকে গ্রেপ্তারের পর রোববার (৪ অক্টোবর) দুপুরে তাকে আদালতে তোলেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানা। সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য ভূষণ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।  

এর গতকাল শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৯।  সে ছাত্রলীগের সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পিযুষ কান্তি দে’র অনুসারী গ্রুপের কর্মী।

প্রসঙ্গত, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৯ সেপ্টেম্বর ওই কিশোরীকে বাসার ছাদে নিয়ে ধর্ষণ করেন রাকিবুল হোসেন মিজু। সে দাড়িয়াপাড়ায় এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়। আর কিশোরী নগরীর আরেকটি এলাকায় ভাড়া বাসায় থাকে। তাদের মূল বাড়ি সদর উপজেলায়। ২৯ সেপ্টেম্বর ঘটনা ঘটলেও প্রথমে বিষয়টি আপস মীমাংসার চেষ্টা করা হয়। সেটি না হওয়ায় শুক্রবার রাতে কিশোরীরা মা বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। 

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়