ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২০, ৪ অক্টোবর ২০২০

গোয়াইনঘাটে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আজ রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার পাতলী কোণা এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বড় একটি চালান আসছে এমন সংবাদ পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ২০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। গোয়াইনঘাট উপজেলাকে যেকোনো মূল্যে মাদকমুক্ত করতে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়