সিলেট প্রতিনিধি
আপডেট: ১৯:৫৪, ৫ অক্টোবর ২০২০
সিলেটে এবার ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ২
সিলেটে এবার ঘরে ঢুকে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর শামীমাবাদ এলাকার ৪ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত দিলোয়ার হোসেন (৪০) ও তার সহযোগী হারুন আহমদকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও ওই গৃহবধূর পরিবার জানায়, ধর্ষনের শিকার ওই নারী শামীমাবাদ এলাকার একটি বাসায় স্বামী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন। রোববার সন্ধ্যায় বাসার দ্বিতীয় তলার ভাড়াটে দিলোয়ার তার দুই সহযোগীকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর ওই নারীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। সোমবার সকালে ধর্ষণের শিকার নারী বাদী হয়ে সিলেটের কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলা নাম্বার ৮/৪১১। মামলায় তিনজনের নাম উল্লেখ করে আরও ২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন সরকার বলেন, যে বাসায় ধর্ষণের শিকার নারী ভাড়া থাকেন ওই বাসার নিচতলায় মামলার আসামি দিলোয়ার হোসেনও ভাড়া থাকেন। পূর্ববিরোধের জের ধরে দিলোয়ার ওই গৃহবধূকে দুই সহযোগীকে নিয়ে অস্ত্রের গৃহবধূকে ধর্ষণ করেছেন বলে ভুক্তভোগী অভিযোগ করেছেন। খবর পেয়ে দিলোয়ার ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























