সিলেট প্রতিনিধি
সিলেটে ছিনতাই করে পালানোর সময় জনতার হাতে আটক ৩
সিলেটে ছিনতাই করে পালানোর সময় তিন যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। তাদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত ডিএসএলআর ক্যামেরা। গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট মহানগরীর চামাউড়াকান্দি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার শাহপুরের মিজান (২০), একই উপজেলার আঙ্গারজুরের ইকবাল হোসেন (২৪) ও বিশ্বনাথ উপজেলার ইলামগাঁও’র জিল্লুর রহমান (২২)।
সোমবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গত রোববার রাত সাড়ে ৯টার দিকে সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন চামাউড়াকান্দি এলাকা থেকে গোয়াইনঘাট উপজেলার টেকনাগুল গ্রামের নাছির উদ্দিনের ডিএসএলআর ক্যামেরা ছিনিয়ে সিএনজি অটোরিকশা করে পালানোর চেষ্টা করে ছিনতাইকারীরা।
এ সময় স্থানীয় লোকজন ও পথচারীরা ধাওয়া করে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। তাদের কাছ থেকে একটি ডিএসএলআর ক্যামেরা, ১টি মোবাইল ফোন ও ছিনতাইকাজে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























