সিলেট প্রতিনিধি
কোম্পানীগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টা : কিশোর গ্রেফতার
সিলেটের কোম্পানীগঞ্জে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে হৃদয় মিয়া (১৪) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটিকে আহতাবস্থায় সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার-ওসিসিতে ভর্তি করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। এই ঘটনায় শিশুটির পিতা বাদি হয়ে থানায় মামলা করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৪ অক্টোবর রোববার সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের চাতালপাড় (বিলাজুর) গ্রামে ভিকটিম শিশুটিকে বাড়িতে রেখে পল্লী চিকিৎসকের কাছে যান।
এ সুযোগে পাশের বাড়ির বিল্লাল মিয়ার ছেলে হৃদয় মিয়া শিশুটির বসতঘরে ঢুকে দরজা বন্ধ করে শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় আশপাশের বাসার লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে হৃদয় পালিয়ে যায়।
বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও স্থানীয় জনগণ ও পুলিশের সক্রিয় ভূমিকার কারণে তা সম্ভব হয়নি।
ঘটনার পর সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যার পর পুলিশ অভিযান চালিয়ে চাতলপাড় গ্রাম থেকে স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযুক্ত হৃদয় মিয়াকে গ্রেফতার করেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল ইসলাম ঘটনার বলেন, এ ঘটনায় সোমবার সন্ধ্যায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা রুজু করা হয়েছে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























