সিলেট প্রতিনিধি
সিলেটে শিশু ধর্ষণ মামলার ২ আসামি রিমান্ডে
সিলেটের ৫ম শ্রেণীর এক ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে জড়িত দুই জনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে তাদের রিমান্ডে মঞ্জুর করেন সিলেট মহানগর হাকিম তৃতীয় আদালতের বিচারক শারমিন খানম নিলা।
এর আগে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা আসামিদের আদালতে তুলে ৭ দিনের রিমান্ড চাইলে ২ দিনের মঞ্জুর করেন আদালত।
আসামিরা হলেন, জালালাবাদ থানা এলাকার রায়েরগাঁয়ের নাসির উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২২) ও একই এলাকার তজম্মুল আলীর ছেলে মো. এখলাছ মিয়া (২০)।
প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর (রোববার) সিলেটের শহরতলীর রায়েরগাঁও প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৫ম শ্রেণীর এক ছাত্রীকে (১২) তুলে নিয়ে গিয়ে ‘ধর্ষণ’ করেন এলাকারই দুই যুবক। পরে স্কুল ছাত্রীর পিতা গত ১৩ সেপ্টেম্বর রাতে জালালাবাদ থানায় দু’জনকে আসামী করে মামলা নং-৮ দায়ের করেন। মামলার ১৯ দিন পর গত রোববার (৪ অক্টোবর) ভোরে পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























