সিলেট প্রতিনিধি
সিলেটে চালককে অপহরণ করে সিমেন্ট বোঝাই ট্রাক ছিনতাই
সিলেটে চালককে অপহরণ করে সিমেন্ট বোঝাই ট্রাক ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে নগরীর সুবিদবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
চালকের বরাত দিয়ে সিলেট ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল জানান, সোমবার রাতে ছাতক লাফার্জ হোলসিম কোম্পানি থেকে ৩০০ বস্তা সিমেন্ট নিয়ে কানাইঘাট উপজেলার গাছবাড়ি বাজারে মো. আবদুস শহীদের মালিকানাধীন শহীদ ট্রেডার্সে যাচ্ছিল একটি ট্রাক। ভোর রাত ৪টার দিকে নগরীর সুবিদবাজার এলাকায় আসার পর দুর্বৃত্তরা ট্রাকটি (ঢাকা মেট্রো ট ১৪-০৬৬৩) আটকে চালককে অপহরণ করে।
পরে চালক মো. সুমন মিয়াকে অপহরণ করে সুবিদবাজার ফাজিলচিশতের একটি বাসায় তাকে আটকে রাখে ট্রাক নিয়ে তারা পালিয়ে যায়। ভোর সাড়ে ৫টার দিকে অপহরণকারীরা একটি সিএনজি অটোরিকশায় তুলে চালক সুমন মিয়াকে মদিনা মার্কেট এলাকায় নিয়ে ছেড়ে আসে। পরে সুমন মিয়া ও ট্রাক মালিক গ্রুপের পক্ষ থেকে ঘটনাটি পুলিশকে জানানো হয়।
এ ব্যাপারে সিলেট বিমানবন্দর থানার ওসি এসএম শাহাদত হোসেন জানান, সুবিদবাজার এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাকের চাকা পাংচার হলে দুটি মোটর সাইকেলে এসে দুর্বৃত্তরা চালককে অপহরণ করে ট্রাক ছিনিয়ে নেয়। ট্রাক উদ্ধার ও ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























