সিলেট প্রতিনিধি
সিলেটে শিক্ষকের বিরুদ্ধে স্কুল ছাত্রকে বলাৎকারের অভিযোগ
সিলেটে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ ওঠেছে মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার বেলা ২টার দিকে নগরীর শিবগঞ্জ মজুমদারপাড়া পোস্টাল কলোনিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তাকে আটক করেছে।
অভিযুক্ত ওই শিক্ষকের নাম হৃদয় মিয়া (২০)। তিনি শহরতলীর বালুচর শায়খুল ইসলাম মাদ্রসায় পড়ালেখা করেন।
স্কুল ছাত্রের পরিবার জানায়, হৃদয় মিয়া মজুমদারপাড়ার পোস্টাল কলোনির কয়েকটি বাসায় বাচ্চাদের ধর্মীয় শিক্ষা (আরবী পড়াতেন) দিতেন। মঙ্গলবার ওই কলোনির বাসিন্দা রাজা জিসি হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রকে পড়াতে এসে বলাৎকার করেন। পরে শিশুটি পুরো ঘটনা তার পরিবারকে জানায়। শিশুটিকে বলাৎকারের পর হৃদয় মিয়া ওই বাসার তিনতলায় আরেক ছাত্রীকে কোরআন শরীফ পড়াতে যান। পরে সেখান থেকে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের উপস্থিতিতে বলাৎকারের বিষয়টি হৃদয় মিয়া স্বীকার করেছে।
শাহ্পরাণ থানার ওসি মো. আবদুল কাইয়ূম চৌধুরী জানান, বলাৎকারের ঘটনায় একজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























