সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৮, ৭ অক্টোবর ২০২০
সিলেটের শাহপরাণ মাজারে এবার ওরস হচ্ছে না
দেশে মহামারি করোনা ভাইরাসের প্রার্দুভাবে এবার সিলেটে হজরত শাহপরাণ (র.)-এর ওরস মোবারক করা হচ্ছে না।
মঙ্গলবার (৬ অক্টোবর) হজরত শাহপরাণ (র.) মাজারের খাদিম মো. ফিরোজ মিয়ার সভাপতিত্বে ও খাদিম গাজী ফরিদ মিয়ার পরিচালনায় মাজার কমিটির অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভা শেষে জানানো হয়, প্রতি বছরের মতো আগামী ৪, ৫ ও ৬ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি মোতাবেক (২২, ২৩ ও ২৪ অক্টোবর) তিন দিনব্যাপী ওরস হওয়ার কথা ছিল। সরকারের স্বাস্থ্যবিধি মেনে এ বছর ওরস মোবারক পালন করা হচ্ছে না।
সভায় হাজার হাজার ভক্তদের ওরস মোবারকে শরিক হতে না পারায় মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন খাদিম জামাল আহমদ, সাদিক মিয়া, কাবুল মিয়া, মো. আহাদ মিয়া, মো. রনজু মিয়া, মো. জিহান আহমদ, মো. জাহিন আহমদ, মো. আহমদ।
আইনিউজ/এজেএল
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























