ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫০, ৭ অক্টোবর ২০২০

সিলেটে এবার মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ

সিলেটে ধর্ষণের ঘটনা যেনো থামছেই না। গত কয়েকদিন থেকে সিলেটে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। এবার চতুর্থ শ্রেণীর এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে।

এই ঘটনায় গত শনিবার (৩ অক্টোবর) ওই ছাত্রীর বাবা সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় মামলা করেছেন। মামলা নম্বর-৬। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, নির্যাতিতা মাদ্রাসাছাত্রী গত ২৫ সেপ্টেম্বর রাতে দিকে তার ভাইয়ের বন্ধুর স্ত্রী অসুস্থার খবর পেয়ে তাকে দেখতে যায়। রাত ১২টার দিকে আখালিয়ার বড়টিলা এলাকার বাসিন্দা রোমান আহমদ (২৬) জনির বাড়ির সামনে এসে তাকে ডাকাডাকি শুরু করে। তখন সে বাইরে আসতে না চাইলেও জনির কথায় সে রোমানের সামনে যায়। তখন রোমান মাদ্রাসাছাত্রীর মুখ বেঁধে স্থানীয় শহীদ মিয়ার কলোনীর একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

জালালাবাদ থানার ওসি ওকিল উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার আসামীকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। 

আইনিউজ/এজেএল
 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়