ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৪, ৭ অক্টোবর ২০২০

সিলেটে মাদ্রসাছাত্রী ধর্ষণ মামলায় ২ জন গ্রেফতার

সিলেটে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় গোপন তথ্যের ভিত্তিতে নগরীর বড়টিলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- রুম্মান মিয়া ও জহিরুল ইসলাম। গ্রেফতারকৃত রুম্মান মিয়া আখালিয়া এলাকার বড়বাড়ি সি ব্লকের জালালিয়া ১২ নং বাসার মৃত মফিজুল ইসলামের ছেলে এবং সুনামগঞ্জ থানাধীন তেগরিয়া গ্রামের সুহেল মিয়ার ছেলে জহিরুল ইসলাম জনি। বর্তমানে জনি আখালিয়া বড়বাড়ির বন্ধন ডি/১৮ শহীদ মিয়ার কলোনীতে বসবাস করে আসছে।

জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণের মামলায় র‌্যাব দুজনকে গ্রেফতার করেছে। এখনও তাদেরকে থানায় হস্তান্তর করা হয়নি।

ধর্ষণের ঘটনায় শনিবার (৩ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় এ মামলা (মামলা নং-৬) দায়ের করেন ধর্ষিত স্কুলছাত্রীর পিতা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নির্যাতিতা মাদ্রাসাছাত্রী গত ২৫ সেপ্টেম্বর রাতে দিকে তার ভাইয়ের বন্ধুর স্ত্রী অসুস্থার খবর পেয়ে তাকে দেখতে যায়। রাত ১২টার দিকে আখালিয়ার বড়টিলা এলাকার বাসিন্দা রোমান আহমদ (২৬) জনির বাড়ির সামনে এসে তাকে ডাকাডাকি শুরু করে। তখন সে বাইরে আসতে না চাইলেও জনির কথায় সে রোমানের সামনে যায়। তখন রোমান মাদ্রাসাছাত্রীর মুখ বেঁধে স্থানীয় শহীদ মিয়ার কলোনীর একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

আইনিউজ/এজেএল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়