ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৬, ৭ অক্টোবর ২০২০
আপডেট: ২৩:২২, ৭ অক্টোবর ২০২০

অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সিলেটের জাফলংয়ের ডাউকি নদী প্রতিবেশগত সংকটাপন্ন (ইকোলজিকেল ক্রিটিকাল এরিয়া ইসিএ) ঘোষিত এলাকা। ডাউকি নদী থেকে যারা অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এ বিষয়ে নির্দেশনা দেওয়া রয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সিলেটে সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরিবেশ মন্ত্রী বলেন, সিলেটের জাফলংয়ে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগেই প্রশাসনের প্রতি প্রয়োজনীয় আইনি নির্দেশনা প্রদান করা হয়েছিলো। তবে জাফলংয়ে পাথর ও বালুখেকোদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিতে এবং সম্পূর্ণরূপে এটি বন্ধ করতে আজ আবারও আমি স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়ে যাবো।

এসময় মন্ত্রী জাফলংয়ে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।  

এর আগে বুধবার বিকাল ৩টার দিকে সিলেট নগরীর মানিক পীর টিলায় বদর উদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারতে যান এবং জিয়ারত শেষে কামরানের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন মন্ত্রী।

আইনিউজ/এজেএল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়