সিলেট প্রতিনিধি
আরো তিনদিনের রিমান্ডে ছাত্রলীগ কর্মী সাইফুর
ছাত্রলীগ কর্মী সাইফুর
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি ছাত্রলীগ কর্মী সাইফুর রহমানকে এবার ছাত্রাবাস থেকে অস্ত্র উদ্ধারের মামলায় তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর বিচারিক হাকিম ২য় আদালতের বিচারক মো. সাইফুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।
সিলেট মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য ভূষণ চৌধুরী বলেন, অস্ত্র মামলায় সাইফুরের পাঁচদিনের রিমান্ড চেয়ে সিলেট মহানগর বিচারিক হাকিম ২য় আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহপরান থানা পুলিশের ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য। শুনানি শেষে আদালতের বিচাররক সাইফুরের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর গণধর্ষণ মামলায় সাইফুরকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে গত ২ অক্টোবর তিনি ধর্ষণের দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























