সিলেট প্রতিনিধি
আপডেট: ২০:২৫, ৮ অক্টোবর ২০২০
কানাইঘাটে যৌন নিপিড়নের অভিযোগে ইমাম গ্রেফতার
সিলেটের কানাইঘাটে ১২ বছরের এক শিশু মেয়েকে যৌন নিপিড়নের ঘটনায় রিয়াজ উদ্দিন নামে এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে নিজ বাড়ি থেকে এ ইমামকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বাউরভাগ ১মখন্ড গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র দুই সন্তানের জনক মাওলানা রিয়াজ উদ্দিন (৩০) দীর্ঘদিন ধরে পাশ্ববর্তী সোনাতনপুঞ্জি গ্রামের মনোহর টুক জামে মসজিদে ইমামতি করেন। গত ৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মসজিদের মক্তবের ছাত্রী সোনাতনপুঞ্জি গ্রামের পিতাহারা ১২ বছরের ঐ মেয়েকে তার নিজ বাড়িতে মসজিদের ইমাম রিয়াজ উদ্দিন আরবী শিক্ষা দেওয়ার সময় তার কোলে বসিয়ে শরীরের বিভিন্ন স্পর্শ জায়গায় হাত দিয়ে যৌন নিপিড়ন করেন। এ সময় মেয়েটির চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করেন। যৌন নিপিড়নের স্বীকার মেয়েটির পরিবারের লোকজন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে বিচার প্রার্থী হলে ঘটনাটি কোনো বিচার হয়নি। এ ঘটনাটি জানার পর থানার ওসি শামসুদ্দোহা পিপিএমের নির্দেশে বৃহস্পতিবার মসজিদের এ ইমামকে নিজ বাড়ি থেকে থানার এসআই এসএম মাইনুল ইসলাম গ্রেফতার করেন। ভিকটিম মেয়েটিকে পুলিশ হেফাজতে উদ্ধার করে থানায় নিয়ে আসার পরতার জবানবন্দী রেকর্ড করে পুলিশ। এছাড়া মসজিদের ইমাম রিয়াজমউদ্দিন যৌন নিপিড়নের দায় স্বীকারও করেন পুলিশের কাছে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম স্থানীয় জানান, মসজিদের ইমাম রিয়াজ ভিকটিম শিশু মেয়েটিকে গত এক মাস ধরে মসজিদে মক্তবে আরবী শিক্ষা দেওয়ার পর মক্তবের অন্যান্য শিক্ষার্থীদের বিদায় দিয়ে মেয়েটিকে যৌন নিপিড়ন করতেন। কাউকে এসব ঘটনা না বলার জন্য মেয়েটিকে শাসিয়ে ভয়ভীতি দেখাতেন মসজিদের ইমাম। ঘটনাটি জানার পর ভিকটিম মেয়েটিকে উদ্ধার করে রিয়াজকে আমরা গ্রেফতার করি। তিনি জানান, মেয়েটির চাচা সোনাতন পুঞ্জি গ্রামের সেলিম উদ্দিন বাদী হয়ে মসজিদের ইমাম রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























