সিলেট প্রতিনিধি
সিলেটে চাকা ফেটে বাস খাদে, নিহত ২
সংগৃহীত
সিলেটের দক্ষিণ সুরমায় চাকা খুলে বাস খাদে পড়ে উল্টে গেছে। এ ঘটনায় বাসের নিচে চাপা পড়ে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ওই উপজেলার অতিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাসটির হেলপার আজগর আলী, একই উপজেলার মোগলাবাজার চান্দিরপাড়া গ্রামের লেবু মিয়ার শিশু কন্যা উর্মি।
দক্ষিণ সুরমা থানার ওসি আখতার হোসেন জানান, শেরপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী বাসটি অতিরবাড়ি এলাকায় সামনের একটি চাকা ফেটে খুলে যায়। এতে বাসটি উল্টে সড়কের পাশের খাদে পড়লে যাত্রীরা বাসের নিচে চাপা পড়েন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে বাসের নিচ থেকে চাপা পড়া যাত্রীদের উদ্ধার করে। অই সময় হেলপারসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া আহত কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমদ জানান, শিশু উর্মি ও বাসের হেলপার আজগরের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া গুরুতর আহত দুইজনকে ভর্তি করা হয়েছে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























