ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৩, ১০ অক্টোবর ২০২০

সিলেটে নদী থেকে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার

সিলেটের জাফলং পিয়াইন নদী থেকে ভাসমান অবস্থায় ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তি ভারতীয় কোন খাসিয়া নাগরিকের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। লাশটি ভারতের সীমান্তরক্ষী বিএসএফ’র কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে। 

স্থানীয়রা জানান, শনিবার (১০ অক্টোবর) সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় পিয়াইন নদীতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে বিষয়টি জানান।  খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই আতিকুজ্জামান জুনেল ও এসআই দেবজিৎ দাশসহ পুলিশ ও বিজিবি সদস্যরা লাশটি নদী থেকে লাশ উদ্ধার করেন।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আহাদ বলেন, উদ্ধার হওয়া লাশটি ভারতের কোনো খাসিয়ার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ডাউকি নদীতে পড়ে স্রোতের টানে হয়তো লাশটি বাংলাদেশ সীমান্তে চলে এসেছে। বিজিবিকে বিষয়টি অবগত করা হয়েছে। তারা বিএসএফ’র সাথে আলোচনা করে পরবর্তী কার্যক্রম ও তাদের কাছে লাশ হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে।

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়