সিলেট প্রতিনিধি
ধর্ষণের প্রতিবাদ : ২৫০ কিলোমিটার পথ হেঁটে দুই শিক্ষার্থী সিলেটে!
সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণসহ দেশজুড়ে অব্যাহত ধর্ষণ, নারীদের যৌন নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদে দুই শিক্ষার্থী পদযাত্রার মাধ্যমে ঢাকা থেকে সিলেট এসেছেন। প্রায় ২৫০ কিলোমিটার পথ হেঁটে শনিবার (১০ অক্টোবর) তাঁরা সিলেট এসে পৌঁছান। পরে তারা সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেন।
এই দুই শিক্ষার্থী হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আরিফ সোহেল এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ইংরেজি সাহিত্য বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কাজী মেহেদী হাসান।
জানা গেছে, তাঁরা দিনের বেলা হাঁটতেন, রাতে কোনো আবাসিক হোটেলে থাকতেন। এভাবে করে ছয় রাত পর শনিবার সকালে সিলেটে পৌঁছান। শনিবার বিকেলে তাঁরা এমসি কলেজে শিক্ষার্থীদের আয়োজনে প্রতিবাদ সমাবেশে অংশ নেন। রোববার সকালে তাঁরা ঢাকার উদ্দেশে রওনা হবেন।
আরিফ ও মেহেদী জানান, তাঁরা হেঁটে ৪ অক্টোবর ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে রওনা হন। পথে নরসিংদী, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, মাধবপুর, পুটিজুড়ি হয়ে শনিবার সকাল ১০টায় লালাবাজারে পৌঁছান। এসব এলাকায় তাঁরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। ধর্ষণের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন, সমাবেশ ও প্রতিবাদী জনতার সমাবেশে যোগ দিয়েছেন তাঁরা।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























