ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৬, ১০ অক্টোবর ২০২০

দক্ষিণ সুরমায় ডাকাত গ্রেফতার

সিলেটের দক্ষিণ সুরমায় আন্তঃজেলা ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্য পলাতক আসামি নাজিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।  গতকাল শুক্রবার রাতে মোগলাবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। 

সে উপজেলার বেটুয়ারমুখ গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে। 

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার হোসেন বলেন, নাজিম একটি মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, নবীগঞ্জ, শাহপরাণ ও দক্ষিণ সুরমা থানায় বিভিন্ন অপরাধে ৮টি মামলা রয়েছে।

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়