সিলেট প্রতিনিধি
সিলেটে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু
সিলেট নগরীতে গণপিটুনিতে রায়হান আহমেদ (৩৪) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার (১১ অক্টোবর) ভোরে নগরীর কাস্টঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান আহমদ জালালবাদ থানাধীন নগরীর আখালিয়াস্থ নেহারিপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ বলছে, নিহত রায়হান সিলেটের চিহ্নিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।
স্থানীয়রা জানান, রোববার ভোরে নগরীর কাস্টঘর এলাকায় ছিনতাইয়ের অভিযোগে রায়হান আহমেদকে আটক করে স্থানীয়রা। পরে লোকজন তাকে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রায়হানকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এসময় ওসমানীর ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার জ্যোতির্ময় সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, রায়হান আহমেদের নামে সিলেটের বিভিন্ন থানায় ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। ময়না তদন্ত শেষে তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























