ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৯, ১২ অক্টোবর ২০২০
আপডেট: ১৬:১৫, ১২ অক্টোবর ২০২০

গোলাপগঞ্জে সিএনজি দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৭

সিলেটের গোলাপগঞ্জে দু’টি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৭ যাত্রী আহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কের ঠাকুর মিয়া মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আহতরা হলেন-উপজেলার বাদেপাশা ইউপির আব্দুল বাছিত, গোলাপগঞ্জ এলাকার সাজেদা আক্তার, কানিশাইল গ্রামের আব্দুর রহিম, হবিগঞ্জের দিপন আহমদ, বিয়ানীবাজার উপজেলার দেবারাই গ্রামের ওয়াছিমা বেগম, সিলেটের শাহপরান (র.) থানার মেজরটিলার এখলাছ মিয়া ও দক্ষিণ সুরমার লিলি বেগম।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

আইনিউজ/এজেএল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়