সিলেট প্রতিনিধি
সিলেটে করোনায় আরও ২ জনের প্রাণহানি
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দুইজনের মৃত্যু ঘটেছে। মৃত দুজনই সিলেট জেলার বাসিন্দা ছিলেন। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র তথ্যটি নিশ্চিত করেছে। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২২৪। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৬৩, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজারে ২১ জন।
এদিকে, সিলেটে গতকাল একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৬ জন। এর মধ্যে সিলেট জেলার ১৮, সুনামগঞ্জের ৩, হবিগঞ্জের ৩ ও মৌলভীবাজারের ২ জন।
জানা গেছে, আজ সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২৯৯৫। এর মধ্যে সিলেট জেলায় ৭১২৬, সুনামগঞ্জে ২৩৮৮, হবিগঞ্জে ১৭৬৯ ও মৌলভীবাজার জেলায় ১৭৩২ জন।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫২ ও হবিগঞ্জে ১২ জন।
এই ৬৪ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন মোট ১১৩৩৯ জন। এর মধ্যে সিলেটে ৫৯৭২, সুনামগঞ্জে ২২৬৭, হবিগঞ্জে ১৪৯৫ ও মৌলভীবাজারে ১৬০৫ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ৫৫ জন। এর মধ্যে সিলেটে ৪৯, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ৩ ও মৌলভীবাজারে ১ জন।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























