ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৫, ১৩ অক্টোবর ২০২০

সিলেটে ডোবা থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার 

সিলেটের বিশ্বনাথে নিখোঁজের একদিন পর ডোবা থেকে রবিউল ইসলাম (১২) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলার রহমান নগরের বৈরাগীবাজার গ্রামের একটি পরিত্যক্ত ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। রবিউল রহমান নগরের বৈরাগীবাজারের আকবর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বৈরাগীবাজারের গরু চুরির একটি ঘটনা ঘটে। বিষয়টি দেখতে পায় রবিউল ইসলাম। এরপর সালিশের আয়োজন করা হলে রবিউল চুরির বিষয়টি অবগত করে। ওই চুরির সাথে যারা জড়িত ছিলো তাদের নামও জানায় সে। গতকার রবিবার (১২ অক্টোবর) সকাল থেকে হঠাৎ করে রবিউল ইসলাম নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করে তার পরিবারের সদস্যরা তাকে খোঁজে পাননি। মঙ্গলবার সকালে স্থানীয় রবিউলের লাশ ডোবায় ভাসতে দেখে পুলিশকে খবর দেন। 
 
বিশ্বনাথ থানার ওসি মো. শামীম মুসা বিষয়টি নিশ্চিত করে বলেন, ডোবা থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

আইনিউজ/এজেএল 
 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়