সিলেট প্রতিনিধি
সিলেট বিভাগে আরও ২২ জনের করোনা শনাক্ত
সিলেট বিভাগে নতুন করে আরও ২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সিলেটের দুই ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।
এরমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ৫ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৭ জনের করোনা শনাক্ত হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, সোমবার ওসমানীর ল্যাবে শনাক্ত ৫ জনের মধ্যে সিলেট জেলার ৩ জন ও হবিগঞ্জ ও মৌলভীবাজারের একজন করে রয়েছেন।
আর শাবিপ্রবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে সোমবার ১৬৪ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১৪ জন, সুনামগঞ্জের ১ জন এবং মৌলভীবাজার জেলার ২ জন রয়েছেন।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























