ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৮, ১৩ অক্টোবর ২০২০

সিলেটে নদী থেকে নারীর লাশ উদ্ধার 

সিলেটে নদী থেকে লাবণী ইয়াছমিন (৩৭) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে নগরীর কুশিঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে শাহপরাণ থানা পুলিশ। নিহত লাবণী কুষ্ঠিয়া জেলার বেড়াবনা উপজেলার ফারাকপুর গ্রামের ফয়জুল হকের মেয়ে।

জানা গেছে, মঙ্গলবার বেলা ২টার দিকে নগরীর বুরহান উদ্দিন রোডের মনিপুরী পাড়ার পাশে সুরমা নদীর ঘাটে ওই নারীকে নামতে দেখেন স্থানীয় লোকজন। কিছুক্ষণ পর দূর থেকে নদীতে মাছ ধরা অবস্থায় একজন জেলে দেখতে পান নদীর পানি ভাসিয়ে নিয়ে যাচ্ছে এই নারীকে। এসময় অন্য জেলেদের নিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে এসে ওই নারীর ব্যানেটি ব্যাগ থেকে তার বাড়ির ঠিকানা সংক্রান্ত তথ্য পায়। ১১ অক্টোবর সিলেটে এসেছেন বলে তার ব্যাগে একটি ট্রেনের টিকেটও পাওয়া গেছে।  

শাহপরান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম জানান, ওই নারীর বাড়িতে খবর দেওয়া হয়েছে। কী জন্য তিনি সিলেট এসেছেন, তার পরিবারের লোকজন আসার পর সকল তথ্য পাওয়া যাবে। 

আইনিউজ/এজেএল 
 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়