ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪২, ১৩ অক্টোবর ২০২০

জকিগঞ্জে ৩৩ লক্ষ ৬৫ হাজার টাকার মাদকদ্রব্য ধ্বংস

সিলেটের জকিগঞ্জ উপজেলায় ৩৩ লক্ষ ৬৫ হাজার টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মুখে ৪০টি মামলার জব্দ করা ৩৩ লক্ষ টাকার মাদক রোড রোলার দিয়ে এবং পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন সাগর।

আদালতের সিএসআই মমিনুল ইসলাম পিপিএম ও জিআরও বাসুদেব জানান, বিগত পাঁচ মাসে আদালতের মালখানায় জমাকৃত মদ, ফেন্সিডিল, ইয়াবা, গাজা ও আমদানী নিষিদ্ধ পাতা বিড়ি ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত এসব মাদকের মূল্য ৩৩ লক্ষ ৬৫ হাজার টাকা হবে বলে জানান তারা। 

আইনিউজ/এজেএল 
 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়