সিলেট প্রতিনিধি
আপডেট: ০২:৫২, ১৪ অক্টোবর ২০২০
সিলেট বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নতুন ৭ সদস্য
সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নতুন ৭ জনকে পদায়ন করা হয়েছে। রায়হান হত্যাকান্ডের কারণে সোমবার যে ৭ জনকে বরখাস্ত ও প্রত্যাহার করা হয়েছিল এই ৭ জন তাদের স্থলাভিষিক্ত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
কতোয়ালি থানা থেকে এএসআই ঝন্টু কুমার দেবনাথ, কনস্টেবল বদরুল হোসেন, সুজল মিয়া, বিমানবন্দর থানা থেকে এএসআই মাসুক উদ্দিন, কনস্টেবল মো. জসিম উদ্দিন, লঅমাবাজার ফাঁড়ি থেকে কনস্টেবল নারায়ন চন্দ ও শাহজালাল (র.) মাজার তদন্ত কেন্দ্র থেকে কনস্টেবল আলী হোসেনকে বন্দর বাজার ফাঁড়িতে পদায়ন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার জানান, সোমবার বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ৭ জনকে বরখাস্ত ও প্রত্যাহার করা হয়। তাদের যায়গায় পুলিশ লাইন থেকে নতুন ৭ জনকে এই ফাঁড়িতে পদায়ন করা হয়েছে। তবে এখনো নতুন কাউকে ইনচার্জের দায়িত্ব দেয়া হয়নি। বর্তমানে সেকেন্ড ইনচার্জ এএসআই হাসান এই দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, পুলিশী নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভুইয়াসহ চার পুলিশ সদস্যকে সোমবার সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া প্রত্যাহার করা হয়েছে আরও তিন পুলিশ সদস্যকে।
সাময়িক বরখাস্ত হওয়া অন্য পুলিশ সদস্যরা হলেন বন্দরবাজার ফাঁড়ির কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ মিয়া ও টিটু চন্দ্র দাস। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেন।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























