ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪০, ১৪ অক্টোবর ২০২০

মৌলভীবাজারে ১৭৪২ জন শনাক্তের মধ্যে সুস্থ ১৬০৬

করোনাভাইরাস

করোনাভাইরাস

দেশের ৬৪ জেলায় করোনাভাইরাসের বিস্তার ঘটেছে। যার ব্যতিক্রম নয় মৌলভীবাজার জেলা। জেলাটিতে করোনা আক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত হয় গত ৫ এপ্রিল। সেই থেকে এখন পর্যন্ত  দেড় হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে।

গেল ২৪ ঘণ্টায় জেলায় আরো ৮ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। যাদের মধ্যে ৭ জন কুলাউড়ার এবং একজন সদর হাসপাতালের রয়েছেন। এদের নিয়ে বর্তমানে মৌলভীবাজারে করোনা শনাক্ত হলো মোট ১ হাজার ৭৪২ জনের।

তবে মোট শনাক্তের মধ্যে বেশিরভাগই সুস্থের তালিকায় নাম লিখেয়েছেন। ২৪ ঘণ্টায় নতুন একজনসহ জেলায় মোট ১ হাজার ৬০৬ জন করোনামুক্ত হয়েছেন।

ভাইরাসটির সংক্রমণে মৌলভীবাজারের ২১ জন বাসিন্দা প্রাণ হারিয়েছেন। অন্যদিকে হাসপাতালে রয়েছেন একজন কোভিড রোগী। এই সকল মৌলভীবাজারের সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা গেছে।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করেছেন ১৬ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৫৭৬ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়