ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫১, ১৪ অক্টোবর ২০২০

গোলাপগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার 

সিলেটের গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অর্ধগলিত এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সুরমা নদীতে এলাকাবাসী একটি লাশ ভাসতে দেখেন।

পরে এলাকাবাসী লাশটিকে গোলাপগঞ্জ বাজার খেয়াঘাটে লাশকে আটকে রাখেন। পরে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের পরিচয় এখনো শনাক্ত হয়নি।

আইনিউজ/এজেএল 
 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়