ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৭, ১৪ অক্টোবর ২০২০

শাবির ল্যাবে ২৩ জনের করোনা শনাক্ত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে ২৩ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। বুধবার দৈনিক নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়।

নতুন আক্রান্তদের মধ্যে সিলেটের ১৬ জন, সুনামগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ৫ জন ও হবিগঞ্জ জেলার ১ জন রয়েছেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে আজ বুধবার ৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনাগুলো পরীক্ষা শেষে ২৩ জন ব্যক্তি করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

আইনিউজ/এজেএল 
 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়