ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৫, ১৪ অক্টোবর ২০২০

সিলেটে র‍্যাব কর্মকর্তার বাসায় চুরি, চোর গ্রেফতার 

সিলেটে এক র‍্যাব কর্মকর্তার বাসায় ঢুকে খাবারের সাথে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে চুরির ঘটনায় মূলহোতা আনোয়ার হোসেন সুমন (৩৬)-কে গ্রেফতার করেছে র‌্যাব-৯। মঙ্গলবার বিকেলে তাকে নগরীর শেখঘাট কলাপাড়া থেকে গ্রেফতার করা হয়। সে আখালিয়া নতুন বাজার এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, গত ১৭ জুলাই রাতের কোনো এক সময়ে র‍্যাব-১ (ঢাকায় কর্মরত) এর এএসআই মনজুর আহমদের সিলেট নগরীর নবাবরোড এলাকার ৮নং সিদ্দিক ভিলার ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরেরা বাসার পিছনের গ্রিল কেটে বাসায় ঢুকে রান্না করা খাবারে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে সকল সদস্যকে অজ্ঞান করে বাসায় রাখা টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

এ ঘটনায় পরদিন ১৮ জুলাই কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়। পুলিশের পাশাপাশি র‍্যাব ছায়াতদন্ত শুরু করে এ মামলার। পরে নিশ্চিত হয় যে আনোয়ার হোসেন সুমনের নেতৃত্বে সংঘবদ্ধ একদল চোর এই ঘটনার সাথে জড়িত। গতকাল মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর অভিযানে শেখঘাট কলাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত চোরকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়