ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২১:১১, ১৪ অক্টোবর ২০২০

ফেঞ্চুগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

সিলেটের ফেঞ্চুগঞ্জে অপহরণ ও ধর্ষণের ঘটনায় করা মামলায় রতন কর (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সিলেটের শহরতলী টুকেরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রতন মৌলভীবাজার জেলার সদর উপজেলার বেকামুড়া গ্রামের মৃত গোপাল করের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, প্রেমের সূত্র ধরে গত ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটার সময় ফেঞ্চুগঞ্জ উপজেলার দক্ষিণ আশিঘর এলাকার এক কিশোরীকে অপহরণ করে সিলেট শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে এসে ধর্ষণ করেন রতন। পরে নির্যাতিতা কিশোরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের নির্দেশে আসামি গ্রেপ্তারের জন্য ফেঞ্চুগঞ্জ থানার একাধিক টিম অভিযানে নামে।  বুধবার (১৪ অক্টোবর) ভোর সাড়ে তিনটার দিকে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামাননের নেতৃত্বে  সিলেট শহরতলীর টুকেরবাজার এলাকা থেকে রতনকে গ্রেপ্তার করে পুলিশ। 

জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারী নির্যাতন সংক্রান্তে যেকোনো অভিযোগ শোনার সাথে সাথে দ্রুত আসামী গ্রেপ্তারের জন্য পুলিশ সুপার ইতোমধ্যে জেলার সকল ইউনিটে কঠোর নির্দেশনা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় ফেঞ্চুগঞ্জে অপহরণ ও ধর্ষণের অভিযোগে অভিযুক্ত একমাত্র আসামীকে দ্রুত গ্রেপ্তার করেছে পুলিশ।

আইনিউজ/এজেএল 
 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়