ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৫, ১৪ অক্টোবর ২০২০

হবিগঞ্জে মাদক পাচারকারীর পাঁচ মাসের কারাদণ্ড



হবিগঞ্জের মাধবপুর উপজেলায় হেলাল মিয়া নামে এক মাদক পাচারকারীকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। হেলাল উপজেলায় নয়াপাড়া গ্রামের মকসুদ আলীর পুত্র।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

পুলিশ জানায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে  গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই দ্রুবেশের নেতৃত্বে পুলিশের একটি দল নোয়াহাটি-মনতলা রোডের সিমনা ছড়া নামক স্থান থেকে দুই কেজি ভারতীয় গাঁজাসহ মো. হেলাল মিয়াকে আটক করে। পরে  হেলালকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা ও অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। 

আইনিউজ/এজেএল 
 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়