ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৭, ১৪ ডিসেম্বর ২০২০

৫ কাউন্সিলরের পাখিভোজ: রেস্তোরাঁ মালিককে জরিমানা

সংগৃহীত

সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরবাজারে সিলেট সিটি করপোরেশনের পাঁচ কাউন্সিলরের ভূরিভোজ করা সেই রেস্তোরাঁয় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় রেস্তোরাঁতে পাখির মাংস পাওয়া যায়।

পাখির মাংস পাওয়ায় রেস্তোরাঁর মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা পারভীন।

প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার বিকেল চারটায় হরিপুরবাজারে পাখির মাংস রান্না করে বিক্রি করার অভিযোগে ‘তারু মিয়া হোটেল’ নামের একটি রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। সেখানে পাখি জবাই করে মাংস সংরক্ষিত করে রাখা ও মাংসের তরকারি পাওয়া যায়।

এই রেস্তোরাঁর পাশে নামবিহীন আরও একটি রেস্তোরাঁ তল্লাশি করে ১৫টি পাখির মাংস পাওয়া যায়। দুটি রেস্তোরাঁ পরিচালনায় থাকা দুজন ব্যবসায়ীকে আটক করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা দিয়ে দুই রেস্তোরাঁমালিক ছাড়া পান।

উল্লেখ্য, গত শুক্রবার ‘তারু মিয়া হোটেলে সিলেটের পাঁচ কাউন্সিলর পাখির মাংস দিয়ে ভূরিভোজ করেন। তাদের সেই ভূরিভোজের আড্ডার  একটি লাইভ ভিডিও ভাইরাল হয়। এর পর থেকেই সমালোচনার শিকার হচ্ছেন পাঁচ কাউন্সিলর। জনপ্রতিনিধি হয়ে তাদের এমন কাণ্ডজ্ঞানহীন কর্মকান্ডে হতবাক হয়েছে বন বিভাগ।

বাংলাদেশের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী, কোনো পাখি বা পরিযায়ী পাখি বা মাংস ক্রয়-বিক্রয় অপরাধ এবং এতে ছয় মাসের কারাদণ্ড অথবা ৩০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে। এ আইনের তফসিল অনুযায়ী দেশের স্থানীয় বন্য পাখি ধলাবুক ডাহুক, বক ও বালিহাঁস নিষিদ্ধ পাখির অন্তর্ভূক্ত।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়