ঢাকা, শনিবার ২৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫২, ৮ অক্টোবর ২০২১
আপডেট: ১২:৪০, ৮ অক্টোবর ২০২১

মৌলভীবাজারে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮১২৩

মৌলভীবাজারে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে  ৮ হাজার ১২৩ জনে এসেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৪ জন। 

শুক্রবার (৮ অক্টোবর) মৌলভীবাজার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে এমন তথ্য।

গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে, করোনা শনাক্ত হয়েছেন ৪ জন। করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৫ শতাংশে।

নতুন শনাক্ত ৪ জনের মধ্যে ৩ জন মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের রোগী, বাকি একজন শ্রীমঙ্গল উপজেলার। এ পর্যন্ত জেলায় মোট ৮১২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৫ জন। তাদের মধ্যে ১০ জন মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের, ৫ জন কুলাউড়ার। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ২৫১ জন।

তবে মৌলভীবাজারে নতুন করে কেউ করোনা শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেননি। মোট মৃত্যুবরণ করেছেন ৭২ জন। এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৭২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৫ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালের ৪০ জন রয়েছেন।

আইনিউজ/এসডি

 

মৌলভীবাজারের ৯১টি পূজামন্ডপে সরকারি চাল বরাদ্দ

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

মহানবীর ব্যঙ্গচিত্র আঁকা সেই কার্টুনিস্ট মারা গেলেন যেভাবে

শিকারির কাছ থেকে টাকা দিয়ে পাখি কিনে জলাশয়ে অবমুক্ত

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়